1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে ফার্মাসিস্ট এর মরদেহ উদ্ধার - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১২:১৭|
ব্রেকিং নিউজ:
উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’

শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে ফার্মাসিস্ট এর মরদেহ উদ্ধার

মো: রবিউল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে ফার্মাসিস্ট এর মরদেহ উদ্ধার
শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে ফার্মাসিস্ট এর মরদেহ উদ্ধার

শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে ফার্মাসিস্ট এর মরদেহ উদ্ধার

মো: রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার আমার সকাল ২৪

বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে আব্দুল মতিন প্রামানিক(৩৮) নামের এক ফার্মাসিস্ট এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ সদর (গুজিয়া) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মতিন প্রামানিক রাজশাহী জেলার মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের বাসিন্দা আব্দুল কাদের এর ছেলে। তিনি ওই কেন্দ্রের ২য় তলায় আবাসিক রুমে থাকতেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া লাভলী খাতুন জানান, রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মিটিং হওয়ার কথা ছিলো। সেজন্য সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য কেন্দ্রে এসে আব্দুল মতিনকে ডাকতে থাকেন লাভলী। এসময় কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা মই দিয়ে উপরে উঠে জানালা দিয়ে রুমের মেঝেতে আব্দুল মতিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
শিবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাক্তার মো. মাহবুবুর রহমান বলেন, “নিহত মতিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিলো। বিগত ৪ বছর আগে একবার হার্টএটাক্টও করেছিলেন তিনি।”
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper