
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা:
রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
শাহবাগ থানা সূত্র জানায়, রবিবার (৮ মার্চ) দুপুর ১২:৩০ নাগাদ হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় বাউন্ডারির ভেতর ছয়টি গ্রেনেড দেখতে পান। তারা বিষয়টি থানাকে জানালে, শাহবাগ থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো উদ্ধার করে। পরে সতর্কতার সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।