1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:০৯|
ব্রেকিং নিউজ:
বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন

মোঃ মনির হোসেন
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১১, ২০২৬,
শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন
শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন

শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন

মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় গাছ ফেলে পিক-আপের গতিরোধ করে ছিনতাইয়ের পর চালক ও হেল্পারকে ‘গরুচোর’ অপবাদ দিয়ে গণধোলাই এবং গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। শুক্রবার (রাত) প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ে গুরুতর আহত হন পিক-আপ চালক সজল সরকার ও তার সহযোগী হিরু মিয়া। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারে সংবাদ সম্মেলন করেন পিক-আপ মালিক মোঃ হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে পিক-আপের মালিক হাফিজুর রহমান, ড্রাইভার আলাউদ্দিন মোল্লা ও হেল্পার ফারুক জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দিনের কাজ শেষে তিনটি পিক-আপ নিজ নিজ গন্তব্যে ফেরে। এর মধ্যে একটি পিক-আপ অন্য গাড়ির ড্রাইভার আলাউদ্দিন মোল্লা ও হেল্পার ফারুককে বাড়িতে নামিয়ে দিতে যায়। রাত প্রায় পৌনে ১২টার দিকে পোতাজিয়া গ্রামে ফারুককে নামিয়ে দিয়ে ফেরার পথে মাদলা গ্রামের কিছু মাদকসেবী রাস্তায় গাছ ফেলে পিক-আপটির গতিরোধ করে।

এসময় দুষ্কৃতকারীরা প্রথমে গাড়ি থামিয়ে চালক ও হেল্পারের কাছ থেকে ছিনতাই করে। পরে পিক-আপটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক ও সহযোগী চিৎকার করলে তাদের ‘গরুচোর’ অপবাদ দিয়ে স্থানীয়দের জড়ো করে মব তৈরি করা হয়। এরপর তাদের মারধর করা হয় এবং পিক-আপটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, পিক-আপটি অন্য গাড়ির ড্রাইভারকে বাড়িতে নামিয়ে দিতে পোতাজিয়া এলাকায় যায়। ফেরার পথে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে গাড়িতে আগুন দেয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper