
স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)
নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, “আমি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে কোনো ছাড় দেব না। এই জন্য থানায় কারো তদবির চলবে না। যারা এসব করবেন, তারা সতর্ক হোন। এটি আমাদের প্রধানমন্ত্রী'র নির্দেশ।”
তিনি আরও বলেন, “আমরা শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই।”
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় পিনাক চৌধুরী এই মন্তব্য করেন। ইউএনও মারুফ হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ সফিকুল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার এবং কৃষিবিদ নয়ন সাহা।
সভা শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়া প্রধান অতিথি অসহায় ও পঙ্গুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। তিনি পহেলা রমজানে উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ সফিকুল আলমের বাসভবনে ইফতার অনুষ্ঠানে অংশ নেন।