
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার লাউতরা এলাকায় ট্রাকের ধাক্কায় ইয়ার আলী (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইয়ার আলী বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ইয়ার আলী বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ধলদার উদ্দেশ্যে রওনা দেন। পথে শার্শা থানাধীন লাউতরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা পরিবারের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল এ নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।