1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায়  - আমার সকাল ২৪ |
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫১|
ব্রেকিং নিউজ:
ধানের শীষে ঐক্যবদ্ধ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান অঙ্গীকার: ড. ফরিদুল মেলান্দহে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইসলামপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনা-বিজিবি, নিরাপত্তা জোরদার জামালপুর রাজপথে ধানের শীষের জয়ধ্বনি একবার সুযোগ দিন, খাদেম হয়ে সেবা করব: আতাউর রহমান সরকার শেরপুরে স্মরণকালের ধানের শীষের সর্ববৃহৎ মিছিল যশোর-৬ কেশবপুরে ধানের শীষের বিশাল সমাবেশ, মানুষের ঢল বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ মনতলায় পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের উদ্বোধন সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে: হারুনুর রশীদ ফরিদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা মাগুরা–২ আসনে ধানের শীষের বিশাল শোডাউন, রাজপথে মানুষের ঢল সালথা হাই স্কুল মাঠে বিএনপির বিশাল সমাবেশ দৌলতপুরে ধানের শীষের গণমিছিল ঝিকরগাছায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন নাটোরে শর্ট সার্কিটের আগুনে মা ও শিশুর মৃত্যু, আহত ২ তালতলীতে ইসলামী আন্দোলনের শেষ জনসভা, জনসমুদ্রের ঢল গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত বেলকুচি ভোটকেন্দ্র ১০০% সিসি ক্যামেরায়, আইন-শৃঙ্খলা সর্বোচ্চ সতর্কতায় পরীরখাল বাজারে গভীর রাতে চায়ের দোকানে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই জামায়াত নেতাকর্মীদের দাবি: হামলাকারীদের গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার জাতীয় কৃষক দিবস উদযাপন:বোচাগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সাদিক কায়েমের মোবাইল নিষিদ্ধ সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ বাউফলের দ্বিপাশায় নারীদের উৎসবমুখর ভোটসংলাপ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান

শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ২৮, ২০২৪,
শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 
শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 

শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 

 

শাহ্ ফুজায়েল আহমদ
(মফস্বল সম্পাদক সুনামগঞ্জ)

এক যুগ পর শতাধিক নেতা-কর্মী নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শান্তিগঞ্জে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজার চত্তরে শান্তিগঞ্জ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনার
আয়োজন করা হয়।

সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়ছর এম আহমেদকে বরণ করতে স্তরে স্তরে মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূর আলীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কয়ছর এম আহমদ।

কয়ছর এম আহমেদ তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। এক যুগ আমরা দেশে আসতে পারিনি।’ মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

কয়ছর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। আমরা আমাদের সব ধরনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের পাসপোর্ট জব্দ করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশে আসতে পারিনি।

শান্তিগঞ্জ জগন্নাথপুর মানুষের সেবা করার সুযোগ চেয়ে কয়ছর এম আহমদ আরও বলেন, বিগত ১৫ বছর এই শান্তিগঞ্জের মানুষ ভালো ছিলেন না। তারাও নানা মামলা হামলার শিকার হয়েছেন। মুখ ফুটে
কথা বলতে পারেন নি। নামে শান্তিগঞ্জ হলেও তারা অশান্তিতে ছিলেন। আমি কথা দিতে চাই যদি আপনারা আমাকে ভালোবাসায় রাখেন আমি আপনাদের শান্তিগঞ্জে শান্তি ফিরিয়ে দিব। জগন্নাথ পুর ও শান্তিগঞ্জের মধ্যে কোন বৈষম্য রাখবনা। আপনাদের সন্তান হয়ে, আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আশাবাদী আপনারা আমাকে এই সুযোগ দিবেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, সহ-সভাপতি এডভোকেট মল্লিকমঈনুদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ন সাধারণ সম্পাদ এড.শাহীন, যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা এম এ রউফ, জেলা কৃষকলীগের
আহবায়ক আনিসুল হক, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদুর রেজা, যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল করিম রাজা, লন্ডন বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ
রব, বার্মিংহাম বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আউলাদ হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব
জহিরুল হক আলাল,সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শিহাব খাঁন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুকিত মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক আবুল মনসুর শওকত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আহবায়ক আনিছুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন সহ প্রমুখ। এসময় সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper