লালমনিরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে মহিষখোচায় বিশাল জনসভা
বিশেষ প্রতিনিধি: মোঃ রেজাউল করিম
লালমনিরহাটের মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সমর্থনে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
মহিষখোচা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
