প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু

লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়ার খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি বন্যা ও জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা খাল খনন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়ার খালের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং এতে এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)