
লামা উপজেলা প্রতিনিধি: আজিজুল হাকিম
বান্দরবানের লামা উপজেলার ৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী পক্ষে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে শনিবার (৮ ফেব্রুয়ারি) গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
কর্মসূচিতে যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে অংশগ্রহণকারীরা জানান, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতামত বিনিময়ই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।
স্থানীয়দের মধ্যে কর্মসূচি নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণসংযোগ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।