1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
লক্ষ্মীপুর-৪ আসনে ভোটের সমীকরণ: বিভক্ত ইসলামী ভোট, সুবিধায় বিএনপি - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:০২|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

লক্ষ্মীপুর-৪ আসনে ভোটের সমীকরণ: বিভক্ত ইসলামী ভোট, সুবিধায় বিএনপি

জামাল উদ্দিন
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
লক্ষ্মীপুর-৪ আসনে ভোটের সমীকরণ: বিভক্ত ইসলামী ভোট, সুবিধায় বিএনপি
লক্ষ্মীপুর-৪ আসনে ভোটের সমীকরণ: বিভক্ত ইসলামী ভোট, সুবিধায় বিএনপি

লক্ষ্মীপুর-৪ আসনে ভোটের সমীকরণ: বিভক্ত ইসলামী ভোট, সুবিধায় বিএনপি

জামাল উদ্দিন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া এখন বেশ উৎসবমুখর। একক প্রার্থী নিয়ে মাঠে সক্রিয় বিএনপি, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর মধ্যে ভোট বিভাজনের সম্ভাবনা এই আসনের নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলেছে। পাশাপাশি জেএসডি, গণ-অধিকার পরিষদ ও বাসদের প্রার্থীরাও ফলাফলে প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—

  • বিএনপি: সাবেক দুইবারের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ)

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাতপাখা)

  • জেএসডি: কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব (তারা)

  • জামায়াতে ইসলামী: এ আর হাফিজ উল্লাহ (দাঁড়িপাল্লা)

  • গণ অধিকার পরিষদ: রিদওয়ান উল্যা খাঁন

  • বাসদ: মিলন মণ্ডল

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ জন এবং এখানে ১২১টি ভোটকেন্দ্র রয়েছে।

বিএনপির ঘাঁটি পুনরুদ্ধারে নিজানের জোর প্রচারণা

রামগতি–কমলনগরকে বিএনপির ঐতিহ্যবাহী আসন হিসেবে ধরা হয়। এ বি এম আশরাফ উদ্দিন নিজান ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের প্রায় এক বছর আগে থেকেই তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নিজান বলেন,
“রামগতি–কমলনগর আমার জন্মভূমি। এখানকার মানুষ আমাকে ভালোবাসে। জনগণের সেই ভালোবাসা নিয়েই এবারও ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

ইসলামী ভোটের বিভাজন বিএনপির জন্য সহায়ক?

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর আলাদা প্রার্থী থাকায় ইসলামী ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিভাজন শেষ পর্যন্ত বিএনপির জন্য সুবিধাজনক হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন,
“আমরা আলোচনার মাধ্যমে সব বিষয়ে সমাধান চাই। ইনশাআল্লাহ, ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারবে।”

তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ঐক্যের ঘোষণা না আসায় ভোট বিভাজনের শঙ্কা থেকেই যাচ্ছে।

জেএসডি ও অন্যান্য দলের প্রভাব

জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব তারা মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় পর্যায়ে দলটির সংগঠন ও কিছু প্রভাবশালী নেতার অবস্থান নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটের সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেষ পর্যন্ত কার দিকে যাবে আসন?

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে কার্যকর ঐক্য না হলে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির জয় সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে ভোট বিভাজন ও শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণই নির্ধারণ করবে এই আসনের চূড়ান্ত ফলাফল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper