1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৯:২০|
ব্রেকিং নিউজ:
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫ নওগাঁর আত্রাইয়ে অধিক জমিতে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার জাটকা জব্দ রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণ গ্রেফতার পদ্মা সেতু এলাকায় ডিবির অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে ২ লাখ ২৭ হাজার টাকার মাদক উদ্ধার করেছে ৪৯ বিজিবি নীলফামারীর কিশোরগঞ্জে আমের মুকুলে ভরে উঠেছে গাছ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি ফরিদপুরে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী মনির আহম্মদ রাজনকে ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ এবং হামলার অভিযোগ উঠেছে। তার এসব কর্মকাণ্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, জোরপূর্বক জমি দখল এবং শালিস বাণিজ্যের মতো অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। এসব কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার প্রতি অসন্তোষ দীর্ঘদিন ধরে বিরাজ করছে।

নেতাকর্মীরা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর রাজন যুবলীগের সদস্য সচিব আব্দুর রাজ্জাক রিংকুকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। এছাড়া তার মোটরসাইকেল ব্যবহার এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজনকে সঙ্গে নিয়ে পৃথক বলয় গড়ে তোলার অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং স্থানীয় নেতারা মনে করছেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তারা আরও অভিযোগ করেছেন যে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভরাডুবির পেছনেও রাজনের বিতর্কিত ভূমিকা রয়েছে। বর্তমানে রাজন যে পদ-পদবীর পরিচয় বহন করছেন, তা বিএনপির নিবন্ধীত কোনো দল এবং অঙ্গসংগঠনের অন্তর্ভুক্ত নয়।

স্থানীয় নেতাকর্মীদের দাবিতে, রাজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে সংগঠন থেকে বহিষ্কারের আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কারের পক্ষে স্বাক্ষরকারী নেতৃবৃন্দ:

  1. মোঃ এনায়েত উল্লাহ, আহ্বায়ক, চন্দ্রগঞ্জ থানা যুবদল

  2. মো: হুমায়ুন কবির, সভাপতি, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি

  3. মোঃ আলী করিম, সাবেক সভাপতি, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি

  4. তোফাজ্জল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি

  5. নুর হোসেন হারুন, সাধারণ সম্পাদক, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল

  6. আল আমিন ভূঁইয়া, সদস্য, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল

  7. মোঃ আমির হোসেন ইলিয়াস, যুবদল, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন

  8. আবু হানিফ স্বপন, আহ্বায়ক, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল

  9. হোসেনুর জামান রাসেল, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন

  10. শহিদুল ইসলাম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল

  11. শিব্বির আহমেদ শিবলু, সাবেক সভাপতি, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল

স্থানীয় নেতারা মনে করছেন, রাজনের এই কর্মকাণ্ড থানা শ্রমিকদলের শৃঙ্খলা ও দলীয় ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper