
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন (৩৭) মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শরীফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে রমজান মাসে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে।
মোঃ শাহনেওয়াজ হোসেন রাহাত, জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)