1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক - আমার সকাল ২৪ |
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:২৬|
ব্রেকিং নিউজ:
ছাতক প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়ার বিএনপি নেতার মৃত্যু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন কমিটি গঠন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ বৃহত্তর নোয়াখালী যুব সমিতির পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: গরুর মাংস বলে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস, ৯টি জবাই ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ঢাকা মহানগর উত্তরে কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি চাকরির খোঁজে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে ‘ভেঙে পড়ার’ দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী, সতর্কবার্তা সেনাপ্রধানের রাজধানীতে বগুড়ার সাবেক এমপি গ্রেফতার সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর শ্রদ্ধা ব্রেক ফেল করে সাপছড়িতে বাস উল্টে আহত ১৯, আশঙ্কাজনক যাত্রী চট্টগ্রামে রেফার গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিবচরে উৎসবমুখর স্বাধীনতা দিবস উদযাপন মাদারীপুরে শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম, মানবেতর জীবন নারীদের তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছেন। ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল পরিদর্শন ও কঠোর বার্তা পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই—কোটি টাকার ক্ষ ভূইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে ২৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি মাইজদীতে তেলের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা—পুলিশ মোতায়েন যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী গুরুতর আহত তরুণদের প্রত্যাশায় নতুন নেতৃত্বের বার্তা: বাকেরগঞ্জে আল আমীন মিরাজের সম্ভাব্য মেয়র প্রার্থীতা আলোচনায়

রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক

সাইফুল ইসলাম রাজু
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক
রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক

রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক

সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত শিশু ওয়াসিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জলিল মিয়া প্রায় ৬ মাস আগে একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, বাকি ২৫ হাজার টাকা আদায়ের উদ্দেশ্যে আশরাফুলের স্ত্রী সোনিয়া কৌশলে জলিল মিয়ার ৯ মাস বয়সী সন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে নিয়ে যান। পরে বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশ এজেন্টের দোকানে গিয়ে শিশুটির পরিবারের কাছে টাকা পাঠানোর দাবি জানান। টাকা না দিলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

ঘটনাস্থলে থাকা বিকাশ এজেন্টের সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী সোনিয়াকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকার জেরে এ অপহরণের ঘটনা ঘটেছে। শিশুর মা ঝর্ণা বেগম এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper