1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ - আমার সকাল ২৪ |
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১২:৩৩|
ব্রেকিং নিউজ:
শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা আশুগঞ্জ টোল প্লাজায় পিকআপে ৩০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার গৌরনদীতে মাদকের অভয়ারণ্য টরকী ‘চাতাল’ এলাকা, ধ্বংসের মুখে যুবসমাজ চাটখিলে সন্ত্রাসী হামলায় যুবদল নেতাসহ আহত ২ ফরিদগঞ্জে অভিযানে ১১২০ পিস ইয়াবা, টাকা ও মোটরসাইকেল জব্দ, কারাদণ্ড সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর

রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫
রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫

রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার |

মুন্সীগঞ্জের গজারিয়ায় রুগ্‌ণ ও বয়স্ক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বাজারে বিক্রির অভিযোগে একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৯টি ঘোড়ার মাংস ও একটি জীবিত অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল গজারিয়ার আনারপুরা এলাকায় ঘোড়া জবাইয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৯টি ঘোড়ার মাংস ও একটি জীবিত রুগ্‌ণ ঘোড়া উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তর করা হয়।

পলাতক আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী ও বাসন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে গজারিয়ার আনারপুরা গ্রামের মূলহোতা রাজিব শিকদারকে (৪০) গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে কম দামে বয়স্ক ও রোগাক্রান্ত ঘোড়া সংগ্রহ করত। গজারিয়ার নির্জন এলাকায় সেগুলো জবাই করে মাংস ঢাকায় নিয়ে গিয়ে ‘গরুর মাংস’ হিসেবে উচ্চ দামে বিক্রি করা হতো।

পুলিশ সুপার মেনহাজুল ইসলাম বলেন, “তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হুমায়ুন রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper