
আরিফ হাসান গজনবী, রামপাল:
বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টায় বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পুলিশ সদস্যদের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে সালাম প্রদর্শন করে শ্রদ্ধা নিবেদন করে।
দাফন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বীর সন্তানকে শেষ বিদায় জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
মৃত্যুকালে বজলুর রহমান এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।