1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ - আমার সকাল ২৪ |
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ১১:৫৯|
ব্রেকিং নিউজ:
আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, জনতার সহায়তায় রক্ষা বালু উত্তোলন ও কিশোর গ্যাংয়ে ‘জিরো টলারেন্স’: এমপি নূরুল ইসলাম বুলবুল ফরিদপুরের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের পাঁচথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষকদের সঙ্গে বগুড়া-৫ এমপির সৌজন্য সাক্ষাৎ ঢাকা-ভাঙ্গা রুটে চাঁদাবাজি বন্ধে এমপি হানজালার অভিযান ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি ও মাদক রোধে ‘জিরো টলারেন্স’ নীতি: জিএম সিরাজ এমপি

রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬,
রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫
রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫

রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় তারা সড়কে ইট, বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ করে। ফলে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা শাহ আলম তার অটোরিকশা রাস্তার পাশে রেখে ইফতার করতে যান। কয়েক মিনিটের মধ্যেই অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় চারজন সন্দেহভাজনকে আটক করা হয়। অটোরিকশাটি উদ্ধার করা গেলেও ব্যাটারি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বাড়িতে নিয়ে ব্যাটারি উদ্ধারের দাবিতে মারধরের অভিযোগ রয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ছেড়ে না দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে। এতে রায়পুর থানার এসআই মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদসহ অন্তত ২৫ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয়রা নিরীহ নারী-পুরুষের ওপর পুলিশের হামলার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।

অটোরিকশাচালক শাহ আলম বলেন, “আমরা ব্যাটারি উদ্ধারের জন্য সন্দেহভাজনদের আটক করে রেখেছিলাম। পুলিশ এসে তাদের নিয়ে যেতে চাইলে উত্তেজনা তৈরি হয়। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন।”

ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিনুল হক বলেন, “চারজনকে আটক করে মারধর করা হচ্ছিল—এমন খবর পেয়ে পুলিশ যায়। অনেক চেষ্টা করে তাদের থানায় নেওয়ার সময় পেছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।”

তিনি আরও জানান, আটক চারজন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগী মামলা করলে তা গ্রহণ করা হবে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper