
আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় রামপাল বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমানের সভাপতিত্বে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয় এবং বিগত কমিটির হিসাব উপস্থাপন ও বুঝিয়ে দেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনে শেখ সাগর আহমেদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন এবং প্রেসক্লাবের লোগো হালনাগাদের সিদ্ধান্ত গৃহীত হয়।
গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ শাহজালাল গাজী এবং সদস্য সচিব হিসেবে আরিফ হাসান গজনবীর নাম প্রস্তাব করেন শেখ মাসুম বিল্লাহ। প্রস্তাবটি উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এছাড়া শেখ মোঃ সোহেল আহমেদ ও এস. এম. বাকি বিল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ খৈয়াম আহমেদ খিজির ও শেখ সাগর আহমেদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে মোঃ রাকিবুল ইসলাম সুমন, শেখ মাসুম বিল্লাহ, শেখ সোহেল আহমেদ, শেখ সোহানুর রহমান এবং মোঃ ইমরান হোসেনের নাম অনুমোদন করা হয়।
নবগঠিত ৯ সদস্যের আহ্বায়ক কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।