1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই - আমার সকাল ২৪ |
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ১১:৪৭|
ব্রেকিং নিউজ:
নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক মতলব উত্তরে জাটকা বিক্রয় বন্ধে অভিযান, এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ, ২০৯ প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ — আইজিপি নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পারের পথে এমভি বাংলার জয়যাত্রা তেল সংকটে লাইনে দাঁড়ানো বাইকারদের পাশে নোয়াখালী জেলা ছাত্রদল, পানি ও স্যালাইন বিতরণ ঝিকরগাছায় ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকরা

রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই
রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই

রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই


আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার উজ্জ্বল প্রতিফলন ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমেই তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দৃষ্টিনন্দন বিজ্ঞান প্রদর্শনী ও উদ্ভাবনী প্রকল্পের স্টল স্থাপন করা হয়। রামপাল সরকারি ডিগ্রি কলেজ, সুন্দরবন মহিলা কলেজ, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা, সগুনা মাধ্যমিক বিদ্যালয়, বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

দিনব্যাপী কর্মসূচিতে বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসন, রামপাল-এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper