1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ - আমার সকাল ২৪ |
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০২|
ব্রেকিং নিউজ:
চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু সুন্দরবনে বনদস্যু দমনে জোরালো অভিযান ঘোষণা পারিবারিক বিরোধের জেরে কুরআন অবমাননার অভিযোগ, যুবক আটক ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি: ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে কমিউটার ট্রেন চালু হোক পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : বুধবার, অক্টোবর ১৬, ২০২৪,
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৮১.২৪ শতাংশ। এবার পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড অফিসের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এসময় তিনি ফলাফলের সংক্ষিপ্ত ঘোষণা সাংবাদিকদের সরবরাহ করেন। এসময় শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, বরাবরের মত এবারো ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। এবার ছাত্রীদের গড় পাসের হার ৮৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৭৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন এবং ছাত্র ১০ হাজার ৩০৫ জন। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ছিল ৫ হাজার ৮১৩ জন। ছাত্ররা গতবার জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৪৫ জন।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, এবার এক বিষয়ে ফেল করেছে মোট ২১ হাজার ৩৩১ জন শিক্ষার্থী। এক বিষয়ে ফেলের হার ১৫.৫৫ শতাংশ। মোট ২০৩ টি কেন্দ্রের ৭৪১টি কলেজের মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ৩৫ টির। ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। ৫০ থেকে ৯৯ শতাংশ পাস করেছে ৫৯২টি কলেজের শিক্ষার্থীরা, ১০ থেকে ৫০ ভাগ পাস করেছে ১০১টি কলেজের এবং শূন্য (০) থেকে ১০ ভাগ পাস করেছে ১টি কলেজের শিক্ষার্থীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper