1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার - আমার সকাল ২৪ |
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪০|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের পাঁচথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষকদের সঙ্গে বগুড়া-৫ এমপির সৌজন্য সাক্ষাৎ ঢাকা-ভাঙ্গা রুটে চাঁদাবাজি বন্ধে এমপি হানজালার অভিযান ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি ও মাদক রোধে ‘জিরো টলারেন্স’ নীতি: জিএম সিরাজ এমপি রাজারহাটে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গুলিস্তানে ট্রাফিক বিশৃঙ্খলা, টিআই’র বিরুদ্ধে অবহেলার অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের দেয়াল লেখন কর্মসূচি হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সদকাতুল ফিতরের আদায়ের সঠিক হিসাব নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানবঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে মিলবে টিকিট মেহজাবীন চৌধুরী উড়িয়ে দিলেন বিদেশি মদসহ আটক হওয়ার খবর, আইনি পদক্ষেপের ঘোষণা ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু নোয়াখালী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার
রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার

রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার পবা রাইসমিলপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির (২১) হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার রাতে মহানগরীর মতিহার থানা-অধীন মিজানের মোড় (ডগারহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে সাব্বির হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত মো. জাসন (২৫) এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।

হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব-৫ রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র ৫ ঘণ্টার মধ্যে মো. জাসনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, অপরাধ দমনে তারা আপসহীন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তৎপর রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper