
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে রাজশাহীবাসীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
ঈদ শুভেচ্ছা বার্তায় রফিকুল ইসলাম রবি বলেন, "একমাস সিয়াম সাধনা শেষে আত্মত্যাগের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল ফিতরের আগমন। ঈদ সকল মুসলিম ধর্মাবলম্বীর জন্য সবচেয়ে বড় উৎসব। ধনী-গরিব সকলের অংশগ্রহণে এটি আনন্দমুখর হয়ে ওঠে। ফ্যাসিস্ট ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ এবারের ঈদকে ভিন্ন মাত্রা দিয়েছে।"
তিনি আরও বলেন, "নগরবাসীসহ প্যালেস্টাইন, ইরাক, ইরান ও কাশ্মীরসহ মজলুম সকল মুসলিম উম্মার জন্য দোয়া আহ্বান করছি। সকলকে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে ঈদ আনন্দ উদযাপনে অংশগ্রহণ করতে বলছি।"