1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীর পবায় হরিয়ান ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৪|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

রাজশাহীর পবায় হরিয়ান ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল রাজশাহীতে
বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল রাজশাহীতে

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল রাজশাহীতে

মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি (রাজশাহী)

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হরিয়ান সুগারমিল মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

বক্তারা জানান, বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে মিলন বলেন, বেগম জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ মুক্তিযুদ্ধের শহীদ, চলমান আন্দোলনে নিহত ব্যক্তিবর্গ এবং অসুস্থদের জন্য দোয়া করা হয়।

বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া নারীর ক্ষমতায়ন, অবৈতনিক শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দোয়া মাহফিলে তাঁর রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও অবদানের বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য শাহাজান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রুকুনুজ্জামান আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বাদশা মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ।

শেষে হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজশাহী জেলা—দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper