
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং করা হয়েছে।
অভিযান চলাকালে মোবাইল কোর্টের সঙ্গে সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল। এসময় এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় বাজারে বিক্রিত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।