
মোঃবিল্লাল হোসেন ক্রাইম রিপোর্টার,যশোর আমার সকাল ২৪
যশোর ৬ কেশবপুরে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদের মহা সমাবেশে মানুষের ঢল নামে।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রনকুল ইসলাম শ্রবন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দীন আলা, পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মকবুল হোসেন মুকুল এবং যুগ্ন সাধারণ সম্পাদক আলঙ্গীর সিদ্দিক।
যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও সকল ইউনিয়নের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
ধানের শীর্ষ প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, “আমি নির্বাচিত হলে কেশবপুরে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ থাকবে না। সকল সুখ–দুঃখে জনগণের পাশে থাকবো। কেশবপুরের মানুষের এই বিশাল সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।”