1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর - আমার সকাল ২৪ |
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৩৬|
ব্রেকিং নিউজ:
ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু ড্রেন পরিষ্কারের নামে ভোগান্তি, নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে অভিযোগ সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’ বাউফলে জেলেদের চাল আত্মসাৎ: সংবাদ প্রকাশ না করার অনুরোধ প্যানেল চেয়ারম্যানের নাটোরের গুরুদাসপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগে জরিমানা, নির্মাণে বাধা চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু

যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর
যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর

যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

যশোর কোতোয়ালি মডেল থানার আধুনিক ভবন নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে বর্তমান থানা ভবনসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে থানার সকল কার্যক্রম অস্থায়ীভাবে শহরের চাঁচড়া পুলিশ ফাঁড়িতে স্থানান্তর করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ এপ্রিলের মধ্যে থানার কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর করা হবে। এরপর ১০ এপ্রিল থেকে পুরোনো ভবন ভাঙার কাজ শুরু হতে পারে। নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখান থেকেই কোতোয়ালি থানার কার্যক্রম পরিচালিত হবে।

যশোর গণপূর্ত অধিদপ্তর জানায়, নতুন ভবন নির্মাণে প্রায় ২৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ১৫ শতক জমির ওপর প্রায় ২৬ হাজার বর্গফুট আয়তনের এই ভবনটি চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে, তবে ভিত্তি রাখা হবে ছয়তলা উপযোগী করে। ভবনে ডিউটি অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অস্ত্রাগার, রিসেপশন, নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক ব্যারাকসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া পর্যাপ্ত পার্কিং সুবিধাও রাখা হবে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এটি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন থানা ভবন হবে, যা পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করবে। পুরো নির্মাণকাজ শেষ হতে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।

এদিকে, নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো থানা ভবনসহ তিনটি ভবন প্রায় ২৪ লাখ ৯৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের ঠিকাদার মাহবুবুর রহমান সর্বোচ্চ দরদাতা হিসেবে ভবনগুলো ক্রয় করেছেন। এর মধ্যে থানা ভবনটি ৯ লাখ ২৬ হাজার টাকা, উপ-পরিদর্শকদের কোয়ার্টার ৬ লাখ ৮৫ হাজার টাকা এবং সহকারী উপ-পরিদর্শকদের কোয়ার্টার ৮ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, নির্মাণকাজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঝিনাইদহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু হবে।

তিনি আরও জানান, মহান মুক্তিযুদ্ধের সময় কোতোয়ালি থানায় কর্মরত চারজন শহীদ পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভটি নির্মাণকাজের প্রয়োজনে অপসারণ করা হবে। তবে ভবন নির্মাণ শেষে তাদের স্মরণে নতুন করে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে থানার কার্যক্রম স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জনগণের সেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper