1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে - আমার সকাল ২৪ |
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| দুপুর ১২:৩৭|
ব্রেকিং নিউজ:
বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম ব্রাহ্মণবাড়িয়া দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি নাদিমের উপর হামলা নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিকরগাছার কাউরিয়ায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ টিউবওয়েল ও সাধারণ মোটরে পানি না ওঠায় জনজীবনে চরম ভোগান্তি রাজশাহীর সীমান্ত থেকে অস্ত্রের চালান জব্দ আলোচিত গণধর্ষণ মামলায় প্রধান আসামি হিরোন গ্রেপ্তার বান্দরবানে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে
যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে

যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে শনিবার গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, চাপাতি, চাকু, টেলিস্কোপ, এয়ারগান গুলি ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম। তবে অভিযানের আগেই মূল আসামি আরিফ পালিয়ে গেছে।

যৌথবাহিনী রাত ১২টার পর ঢাকারোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার অভিযানে উদ্ধার হয়—

  • ২টি বিদেশি পিস্তল

  • ২টি ম্যাগজিন

  • ১টি গুলি

  • ২টি চাপাতি, ২টি চাকু

  • ১টি টেলিস্কোপ

  • ১ বক্স এয়ারগানের গুলি

  • ৫টি মদের বোতল

  • ২টি মোবাইল ফোন

অভিযানকালে আরিফের দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর এবং আরিফের স্ত্রী লোপা খাতুন ও সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া গ্রেফতার হন। রাত সাড়ে চারটার দিকে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, আরিফ ও তার ভাইরা যুবলীগের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিশেষ করে আরিফ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

কোতোয়ালি থানা জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper