1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত - আমার সকাল ২৪ |
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৩৫|
ব্রেকিং নিউজ:
নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: “ডাক্তারই মানুষের কাছে” ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অন্তত একজন নিহত ১১ জন আহত রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান প্রথম আলোয় হামলা: ব্যর্থতার দায় স্বীকার করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম: বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে চাপ বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি ট্রাম্পের শুল্ক নীতিকে সুযোগ হিসেবে দেখছে চীন, বিশ্ববাণিজ্যে প্রভাব বাড়ানোর কৌশল দেশের স্বর্ণের দাম ২০ ফেব্রুয়ারি: প্রতি ভরিতে দাম সমন্বয় একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই: পিনাক চৌধুরী বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা শার্শা উপজেলা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত আলীকদম সেনা জোন ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ ম্রো মাদক ব্যবসায়ী আটক রমজানে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা সালথায় যৌথ অভিযানে আইনশৃঙ্খলা স্বাভাবিক শুঁটকির ব্যাগে ইয়াবা উদ্ধার, চৌমুহনীতে আটক ১ ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের আড়াই বিঘা শসা ক্ষেত সাবাড়, দিশেহারা মোহর আলী পবিত্র রমজান উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন নরসিংদীতে চমক: সাখাওয়াত বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার হাইকোর্টে গঠিত হলো ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ শৈলকুপায় জমি বিরোধে মামা নিহত, আটক ২ ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২.১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের বরণ ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান

যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬,
যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি

জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের মন্ত্রীসভায় স্থান পাওয়ার পর নিজ জেলা যশোরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দুই দিনের সফরে তিনি ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে যশোর বিমানবন্দরে অবতরণ করলে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে সমগ্র যশোরবাসীর পক্ষ থেকে নানা সামাজিক, শিক্ষা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ফুলেল সংবর্ধনায় অংশ নেয় স্থানীয় সরকার বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এ জন্য যশোরবাসীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।” পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পরে প্রতিমন্ত্রী কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে তিনি তার পিতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper