প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১

যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানাধীন ৩নং ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের এনায়েতপুর জামে মসজিদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) বাবলা দাস ও এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষসহ একটি চৌকস টিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন মাসুদ রানাকে তল্লাশি করা হলে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিনের ভেতরে রাখা ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাসুদ রানা যশোর জেলার কোতয়ালী মডেল থানার হাশিমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নওসের মোল্লা এবং মাতার নাম আনজুরা বেগম।
ডিবি পুলিশ আরও জানায়, আটক আসামিকে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)