1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোরে জামায়াত আমিরের নির্বাচনী অঙ্গীকার: ‘ক্ষমতায় গেলে যশোর হবে সিটি কর্পোরেশন’ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:৩০|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

যশোরে জামায়াত আমিরের নির্বাচনী অঙ্গীকার: ‘ক্ষমতায় গেলে যশোর হবে সিটি কর্পোরেশন’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬,
যশোরে জামায়াত আমিরের নির্বাচনী অঙ্গীকার: ‘ক্ষমতায় গেলে যশোর হবে সিটি কর্পোরেশন’
যশোরে জামায়াত আমিরের নির্বাচনী অঙ্গীকার: ‘ক্ষমতায় গেলে যশোর হবে সিটি কর্পোরেশন’

যশোরে জামায়াত আমিরের নির্বাচনী অঙ্গীকার: ‘ক্ষমতায় গেলে যশোর হবে সিটি কর্পোরেশন’

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা ৩০ মিনিটে যশোরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জনসভায় একগুচ্ছ নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে দেশে একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। তিনি যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দীর্ঘদিনের জনদাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন—

“আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে যশোর শহরকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। এটি কোনো করুণা নয়, বরং যশোরবাসীর ন্যায্য অধিকার।”

এ ছাড়া তিনি যশোরকে কেন্দ্র করে কিছু উন্নয়ন প্রতিশ্রুতিও তুলে ধরেন:

 স্বাস্থ্যসেবা: একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন এবং ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মানোন্নয়ন

জলাবদ্ধতা নিরসন: অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা সমাধানের উদ্যোগ

অবকাঠামো: ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন

দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা সম্পর্কে তিনি বলেন—

“দাঁড়িপাল্লা হলো ইনসাফ বা ন্যায়বিচারের প্রতীক। ইনশাআল্লাহ এই পাল্লার মাপে কোনো কমবেশি হবে না। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।”

উপস্থিত জনতার উদ্দেশে তিনি আসন্ন গণভোটে নির্ভয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন—

“হ্যাঁ মানে আজাদী (মুক্তি), আর না মানে গোলামী।”

তার মতে, সকল ভয়ভীতি উপেক্ষা করে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই প্রকৃত মুক্তি আসবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান যশোরে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং টেকসই উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper