
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম পরিবর্তন, অন্যকে ব্যবহার দেওয়া বা বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগ জানায়, ১ জানুয়ারি ২০২৬ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NIR) সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। এর ফলে নেটওয়ার্কে সচল সকল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।
ডি-রেজিস্ট্রেশন করতে গ্রাহকরা neir.btrc.gov.bd সিটিজেন পোর্টাল ব্যবহার করতে পারেন অথবা মোবাইল থেকে *16161# ডায়াল করে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই প্রক্রিয়ার জন্য সিম কেনার সময় ব্যবহৃত NID বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন।
বিটিআরসি জানিয়েছে, ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত আরও তথ্য তাদের ওয়েবসাইট, কল সেন্টার 100 অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে পাওয়া যাবে।