
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলের চেয়ারম্যান **তারেক রহমান**কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় পাশে থাকবে।
মোদি আরও জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করবে।
এর আগে, ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রও বিএনপির বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে দেশ দুটির মধ্যে সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে।