1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল - আমার সকাল ২৪ |
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ১:৪৩|
ব্রেকিং নিউজ:
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল বিজয়নগরে পুলিশের পৃথক অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫ দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ছাগলনাইয়ায় গণভোট ও জুলাই জাতীয় সনদ বিষয়ে সচেতনতামূলক আলাপ বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি লালমনিরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে মহিষখোচায় বিশাল জনসভা পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশি আটক, নির্যাতনের অভিযোগ নান্দাইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় আনোয়ারুল ইসলাম চানের নান্দাইলে ভোট গ্রহণ ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানে ইজিবি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, পৌরসভার কর্মকর্তাদের দায় প্রশ্নবিদ্ধ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে লয়ার্স কাউন্সিলের গণসংযোগ বাঞ্ছারামপুরে ৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর চেকপোস্ট ও টহল জোরদার ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগ মাগুরা–২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে তারেক রহমানের জনসভায় গণমানুষের ঢল রোজা রাখলে শরীর ও মনে যে উপকার মেলে ভারত-মার্কিন চুক্তির পর জয়শঙ্কর-রুবিও বৈঠক: গুরুত্বপূর্ণ খনিজসহ কৌশলগত সহযোগিতা ঘেঁষে আলোচনা প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল-মা-স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী হারানো জিনিস পাওয়ার দোয়া ও তার গুরুত্ব: ইসলামী দৃষ্টিকোণ মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রায়পুরায় গোষ্ঠীসংঘর্ষে স্কুলছাত্র নিহত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৭১ মিলিয়ন ডলার কিনল কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা “শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান

মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল

মেহেদী হাসান হাবিব
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল
মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল

মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল

জামালপুর জেলা প্রতিনিধি, মেহেদী হাসান হাবিব:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে জনমত গঠন ও প্রচারণায় মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন তাঁর সহধর্মিণী শিউলি আক্তার।

বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের অংশগ্রহণে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠক ব্যাপক জনসমাগমে এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। বিভিন্ন এলাকা থেকে শত শত নারী ভোটার বৈঠকে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শিউলি আক্তার বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, মোস্তাফিজুর রহমান বাবুল সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার টেকসই উন্নয়নের জন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে নারী ভোটাররা বৈঠকস্থলে জড়ো হন। স্থানীয় নারী নেত্রীদের উপস্থিতিতে বৈঠকটি নারীদের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী অনেক নারী ভোটার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থীর প্রতীকে ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠক শেষে শিউলি আক্তার স্থানীয় নারী নেত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ চালান। এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper