1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল - আমার সকাল ২৪ |
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১২:০৩|
ব্রেকিং নিউজ:
সরাইলে একুশের প্রথম প্রহরে হট্টগোল, রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে পারেননি রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে নবজাতকের মরদেহ উদ্ধার বেতাগীতে ভিবিডির আয়োজন “তারুণ্যের মনে অমর একুশে” উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ-এর ঝিকরগাছায় গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে রাত ৯টায় দোকান বন্ধের বিধিনিষেধ শিথিল ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার : আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান নোয়াখালীর কবিরহাটে তেলের গাড়ির চাপায় ২ পথচারী নিহত, একজন গুরুতর আহত নোয়াখালীর সোনাপুর বাজারে মূল্যতালিকা ছাড়া বিক্রি, ভোক্তা অধিকার লঙ্ঘন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা. ফরিদ-এর জুম্মা নামাজ ও অনুদান প্রদান মানিকগঞ্জে পিকআপ–ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত কারওয়ান বাজারে সড়ক দখল করে অস্থায়ী দোকান, যান চলাচলে চরম ভোগান্তি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: “ডাক্তারই মানুষের কাছে” ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অন্তত একজন নিহত ১১ জন আহত রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান প্রথম আলোয় হামলা: ব্যর্থতার দায় স্বীকার করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম: বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে চাপ বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি ট্রাম্পের শুল্ক নীতিকে সুযোগ হিসেবে দেখছে চীন, বিশ্ববাণিজ্যে প্রভাব বাড়ানোর কৌশল দেশের স্বর্ণের দাম ২০ ফেব্রুয়ারি: প্রতি ভরিতে দাম সমন্বয় একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই: পিনাক চৌধুরী

মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল
মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল

মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী

রাজশাহী শহরে মিজানুর রহমান মিনুকে গাড়িতে চড়তে খুব একটা দেখা যায় না। শনিবার সকালে তিনি রিকশায় চড়ে সবজির বাজারে যান, আবার রিকশাতেই ফেরেন। দলীয় কর্মসূচিতেও অংশ নেন একইভাবে। সম্প্রতি তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে রাজশাহীতে তাঁকে এখনো দেখা যাচ্ছে সেই চিরচেনা রূপে—রিকশায় চলাফেরা করতে।

মিনুর দীর্ঘদিনের সঙ্গী রিকশাচালক আব্দুল কুদ্দুস। প্রায় ১০ বছর ধরে তিনি মিনুকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে যান। শনিবার সকালেও নগরের ভদ্রা এলাকার বাসা থেকে কুদ্দুসের রিকশায় চড়ে বের হন মন্ত্রী। প্রতিদিনের মতো সেদিনও তিনি যান সাহেববাজার জিরোপয়েন্টে। সেখানে প্রাতর্ভ্রমণে বের হওয়া বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিছু সময় আড্ডা দেন।

পরে সাহেববাজারের একটি কমিউনিটি সেন্টারে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে ফেরার পথে দড়িখড়বোনা এলাকার একটি সেলুনে যান। প্রায় ৪০ বছর ধরে এই সাধারণ সেলুনেই চুল কাটান তিনি। সেখান থেকে বের হয়ে আবার রিকশায় চড়ে বাসায় ফেরেন।

রিকশায় যাতায়াতের সময় হাসিমুখে পথচারীদের সালাম দিতে দেখা যায় তাঁকে। সাধারণ মানুষও আন্তরিকভাবে সালাম জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না।

তিনি ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশন-এর মেয়র নির্বাচিত হন। টানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এবং বর্তমানে দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে রয়েছেন।

মেয়র হওয়ার আগ থেকেই তিনি রিকশায় চলাফেরা করতেন। নির্বাচনী প্রচারণার সময়ও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গণসংযোগ করেছেন রিকশায় চড়ে। সাম্প্রতিক সংসদ নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি।

শনিবার দুপুরে রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, “আমার রিকশাতেই মিনু ভাই পুরো শহর ঘোরেন। আজও তিনি সরকারি গাড়ি নেননি। একজন মন্ত্রী হয়েও রিকশায় চলাফেরা করছেন—এটা আমার খুব ভালো লাগে।”

ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না জানান, তিনি ১১ বছর ধরে মিনুর সঙ্গে আছেন। তাঁর ভাষ্য, “আজ সকালে প্রটোকলের জন্য পুলিশের গাড়ি এসেছিল, সরকারি গাড়িও প্রস্তুত ছিল। কিন্তু তিনি কোনো প্রটোকল নেননি। আগের মতোই রিকশায় বের হয়েছেন। তিনি সব সময় মানুষের কাছাকাছি থাকতে চান।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper