1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৪৪|
ব্রেকিং নিউজ:
দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত

মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার

উথোয়াই খৈ রাখাইন
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার
মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার

মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের তৎপরতায় মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোরকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একইসঙ্গে মানবপাচার চক্রের মূলহোতাসহ একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই কিশোর হলো চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় এলাকার সোহান (১৭) ও ইসমাইল ওরফে সাগর (১৬)। তারা পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি গ্যারেজে কাজ করত এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিকেলে হঠাৎ করে নিখোঁজ হয় দুই কিশোর। তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে স্থানীয় অনুসন্ধানে জানা যায়, তারা মানবপাচার চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় পাচার হয়েছে। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা এসআই জায়েদ আব্দুল্লাহ বিন সরওয়ার অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে দুই আসামি—আব্দুল কাদের মামুন ও ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেন। পরে ধারাবাহিক অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকা থেকে মিলন এবং কক্সবাজারের উখিয়া থেকে মোস্তফা আটক হন।

গ্রেপ্তার মোস্তফা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে জানায়, সে মালয়েশিয়াভিত্তিক পাচার চক্রের সক্রিয় সদস্য। তার তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে।

পুলিশের তৎপরতা ও কৌশলগত চাপের মুখে পাচারকারীরা অবশেষে দুই কিশোরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হয়। পরবর্তীতে ১৭ মার্চ ভোরে টেকনাফ থানার বড়ইতলী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে সাব মিয়া, শাহ আলম ও মোহাম্মদ হোসেন নামের তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সোহান ও ইসমাইলকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper