প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার
ফিরোজ, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর থানার অধীন বেতিলা-মিতরা ইউনিয়নর বারথা এলাকায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে মরদেহটি রাস্তার পাশের ঝোপে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)