
ঝুমুরী আক্তার সন্ধ্যা
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসীচর খলিফাকান্দি এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন হাইওয়ের পাশে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ট্রিপল নাইনে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
তারিখ: ১৭ মার্চ ২০২৬