1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিমানবন্দর থানায় ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:১০|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিমানবন্দর থানায় ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন

মেহেদী হাসান
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিমানবন্দর থানায় ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন
মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিমানবন্দর থানায় ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন

মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিমানবন্দর থানায় ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন

মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-১২৩০

মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা এবং সুস্থ ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’।

বুধবার সন্ধ্যায় বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ এনামুল হক শিপন

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“একটি সুস্থ ও সবল জাতি গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। বর্তমানে মাদকের করাল গ্রাস আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুবকদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজারুল হক সুজন

কাওলা ওয়ার্ড সভাপতি ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং শাহ আলম খোকন-এর সার্বিক মাঠ তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম সাব্বির, ডা. আশরাফুজ্জামান, নাজমুল আহমেদ, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, কামাল উদ্দিন, মীর সোয়াইব ইসলাম ও আবু সাঈদ রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী দর্শক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্থানীয়দের মতামত

এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন,
“শীতের রাতে যুবকরা আড্ডা বা বাজে সঙ্গের বদলে খেলাধুলায় সময় কাটাবে—এটাই সবচেয়ে বড় অর্জন।”

একজন যুব প্রতিনিধি বলেন,
“এনামুল হক শিপন ভাইয়ের এমন উদ্যোগে আমরা আনন্দিত। খেলাধুলা থাকলে মন ভালো থাকে, খারাপ চিন্তা আসে না। প্রতি বছর এমন আয়োজন চাই।”

শীতের আমেজে উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন এলাকার যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper