1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১২:১০|
ব্রেকিং নিউজ:
দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজধানীর রমনা বিভাগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ডিএমপির রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রমনা বিভাগের শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইব্রাহিম (৩২), মো. শাখাওয়াত হোসেন নিয়ন (২৯), মো. আল আমিন (৪২), মো. নয়ন (১৯) এবং মো. রেজোয়ান শেখ (৫০)। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, পেপারে মোড়ানো ৯ পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইটার, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper