
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পাঁচ রাস্তার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে মহম্মদপুর উপজেলার মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিশেষ করে স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।