
মো: শাজাহান মিয়া নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রথমবার নির্বাচিত হয়েই তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নান্দাইলবাসী এই সুখবরের প্রেক্ষিতে আনন্দ উদযাপন করেছেন, বিভিন্ন স্থানে বাজি ফাটিয়ে খুশি প্রকাশ করছেন। স্থানীয়রা আশা করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে নান্দাইলের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।
মঙ্গলবার বিকাল ৪ টায় রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ করান।