
মোঃ সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার, নরসিংদী
মনোহরদীতে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যেখানে সরকারিভাবে নির্ধারিত দাম প্রতি ২০ কেজির সিলিন্ডারের জন্য ১,৩৪১ টাকা, সেখানে খুচরা বাজারে দাম বেড়ে ১,৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয়রা জানাচ্ছেন, ডিলারদের সিন্ডিকেটের কারণে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়ছেন। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ডিলার ও বিক্রেতাদের সঙ্গে বারবার বৈঠক করে সরকারি দাম কার্যকর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সেই দামে বিক্রি করছেন না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও তদন্ত বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনও কোনো সমাধান মেলেনি।