প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসা ব্যবস্থা, ওষুধ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় এমপি ড. জালাল উদ্দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসা সেবার মান সম্পর্কে রোগীদের কাছ থেকে সরাসরি মতামত নেন। কয়েকজন রোগী সেবার উন্নতি হলেও চিকিৎসকের সংকট ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতির বিষয়টি তুলে ধরেন।
পরিদর্শন শেষে এমপি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। রোগীদের সেবার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)