প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ হারুন বকাউল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক হারুন বকাউল ওই এলাকার আবুল হোসেন বকাউলের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)