প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি
ভোলা প্রতিনিধি : ইমন রহমান
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ভোলায় ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মধ্যরাত ১টার দিকে ভোলা সদর থানাধীন পশ্চিম চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ জিলন খান (৪০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)