
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
চাঁদপুর শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম। অতীতের সহিংসতার কারণে আগের কয়েকটি নির্বাচনে সন্তানদের নিষেধে ভোট দিতে না পারলেও এবার নিরাপদ পরিবেশের আশ্বাস পেয়ে তিনি কেন্দ্রে এসে ভোট দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। জেলার ৫টি আসনের ৭০৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। এদিকে সকাল থেকে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।