1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| দুপুর ১২:৪৪|
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন বাংলাদেশের আলো’ পত্রিকায় বান্দরবানের আরাফাত জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন শিবগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক নাটোরের গুরুদাসপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক নাজিরপুরে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের বিশাল নির্বাচনী জনসভা উখিয়ায় যৌথবাহিনীর অভিযান: ক্যাম্পের বাইরে থাকা ৬ শতাধিক রোহিঙ্গা আটক উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার

ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া

মো. শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া
ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া

ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া

মো. শাহীন হাওলাদার | ক্রাইম রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ মহড়া পরিচালিত হয়।

উপজেলা সদর থেকে শুরু হওয়া মহড়ায় যৌথ বাহিনীর সদস্যরা সোনাপুর ও মাঝারদিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয় এবং বিভিন্ন পয়েন্টে পেট্রোল টিম মোতায়েন করা হয়।

মহড়াকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়। ভোট ও ভোটারের নিরাপত্তায় যৌথ বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। এ মহড়া ও টহল কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। সকল ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, ভোটগ্রহণের দিন ভোটারদের দুটি ব্যালট পেপার দেওয়া হবে—একটিতে গণভোটের জন্য ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট এবং অন্যটিতে সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট প্রদান করা যাবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper