ভেড়ামারায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ভেড়ামারা থানার প্রেসনোট সূত্রে জানা যায়, ২৩ মার্চ ২০২৬ তারিখ ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে থানার একটি চৌকস দল উপজেলার গোপিনাথপুর এলাকার সেন্টারপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ সিয়াম সরদার (২৪), সাং গোলাপনগর কদমতলা, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া
২। মোঃ সামসুদ্দিন আহমেদ ওরফে টেলু (২২), সাং চন্ডিগাছা, থানা লালপুর, জেলা নাটোর
৩। মোঃ তানভীর আলম হিমেল (২৯), সাং ধরমপুর, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, একটি মাল্টি-টুলস (কুড়াল ও হাতুড়ি সম্বলিত), একটি সাদা রঙের প্রাইভেটকার, প্রায় ৭১৩ গ্রাম দেশীয় মদ ভর্তি বোতল, একটি লোহার পাইপ এবং দুটি মোবাইল ফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স ও রিয়েলমি) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত দেশীয় মদের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।