
নওগাঁ প্রতিনিধি:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষপূর্ণ অবস্থার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ‘শস্য-শ্যামলা’ দেশে পরিণত করেছিলেন। ধান উৎপাদনে বর্তমানে সর্বোচ্চ স্থান নওগাঁর। শহর বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে, যা দেশের নিজস্ব উৎপাদন নিশ্চিত করতে হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে জনগণের সেবা করার জন্য তার টিমে রেখেছেন। ভূমি বিষয়ে শতকরা ১০০ জন মানুষের অভিযোগ থাকার পরও তিনি সততার সঙ্গে কাজ করবেন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অপরাধী ধরতে পুলিশ বাহিনী থাকায় জনগণের সঙ্গে মিশে থাকতে তাদের নিরাপত্তার প্রয়োজন নেই। এছাড়া, প্রধানমন্ত্রী সরকারি কাজ ছাড়া প্রটোকল নেন না এবং গাড়িতে পতাকা ব্যবহার করেন না, যা অনুসরণীয় উদাহরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান