
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ, আমার সকাল ২৪।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূইয়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।