1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা —ফজলে হুদা বাবুল - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১০:২৪|
ব্রেকিং নিউজ:
লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা —ফজলে হুদা বাবুল

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা
ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা

ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা

—ফজলে হুদা বাবুল

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, “আপনাদের যে নিজস্ব ভাষা আছে, সেটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। যেখানে ভাষার চর্চা হবে, সংস্কৃতির বিকাশ ঘটবে—সে লক্ষ্যেই আমি এলাকায় একটি ভাষা ও সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা করবো।”

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বদলগাছী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপু পাহান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সনাতন পাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তপু পাহান, সনাতন পাহান, রূপবতী রাণী ও মমতা লাকড়া।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “আমি রাজনীতিতে আসার পর এই এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নয়ন নিয়ে কথা বলতে দেখিনি। অথচ আপনাদের উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উন্নত করলেই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষের প্রতি ভালোবাসা, শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য। শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি মানবিক, সচেতন ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফজলে হুদা বাবুল বলেন, “আপনাদের বছরে ৪ থেকে ৫ মাস কর্মহীন সময় থাকে। এই সময়টাকে কাজে লাগানোর পরিকল্পনা করতে হবে, তাহলেই সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়া সম্ভব হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব আমি নিজে নিলাম। সরকারি সহায়তা পেতে আপনাদের কাউকে আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না—শতভাগ সরকারি সুবিধা নিশ্চিত করা হবে।”

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সৃজনশীলতার প্রশংসা করে বলেন, এসব প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপবতি তির্কি, কমল পাহান, সুশেন পাহান, কালিপদ টপ্যা, সাগর পাহান, রিমন টপ্য, পল্লব তিগ্যা, সুমন কুমার, রিপন পাহান, প্রদীপ পাহান, বিধান পাহান, শিপন কুমার তেলী, মতিন পাহানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী-পুরুষ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper